ভারত সফরে মার্কো রুবিও, আলোচনায় বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা

আমুদরিয়া নিউজ: ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে ১৭ থেকে ২২ অক্টোবর ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। সফরে মুম্বই ও গুজরাতের জামনগরে যাওয়ার কথা তাঁর। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় ভারত সফর।

আমেরিকার বিদেশ দফতর সূত্রে খবর, এই সফরে দুই দেশের কৌশলগত সম্পর্ক, বাণিজ্য চুক্তি, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। রাশিয়া থেকে ভারতের তেল কেনা এবং বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্যের আবহে রুবিওর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন নজর, আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলিতে কতটা অগ্রগতি হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *