আমুদরিয়া নিউজ:কলকাতার দমদমের সুভাষনগরে নিজের বাড়ি থেকে জয়া দত্ত (৩২) নামে এক গৃহবধূর কম্বল মোড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর শরীরে একাধিক ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। স্বামী থেকে আলাদা হয়ে ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন তিনি এবং তাঁর বাড়িতে এক যুবকের যাতায়াত ছিল। সম্পর্কের জটিলতার জেরে এই খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাড়ির কাছের ভাঙা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0