ভিড়ের চাপে মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

আমুদরিয়া নিউজ: ভিড়ের চাপে মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পাঁচজনের। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। সোমবার সকালে মুম্বইয়ের ঠানের মুম্বরা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে এদিন সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে যাচ্ছিল ভিড়ে ঠাসা একটি লোকাল ট্রেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটিতে এতই ভিড় ছিল যে পা রাখার জায়গাটুকুও মেলেনি যাত্রীদের। হাতল ধরে রীতিমতো শূন্যে ঝুলছিলেন তাঁরা। ওই অবস্থায় প্রবল ভিড়ের চাপে চলতে চলতেই রেল লাইনে পড়ে যান অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। ওই সময়ই পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল।  সেই ট্রেনের নীচে কাটা পড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *