আমুদরিয়া নিউজ : হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করলেও ব্রাজিল শিবিরে এখন রাফিনহার চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা ফরোয়ার্ড।
রাফিনহার চোটের মাত্রা জানতে স্ক্যান করা হয়েছে এবং রিপোর্টের অপেক্ষায় রয়েছে ব্রাজিল দল। তাঁর চোট গুরুতর হলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কোচ Carlo Ancelotti-র চিন্তা বাড়ছে, কারণ রাফিনহা দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট আশা করছে, চোট বড় ধরনের নয় এবং দ্রুত মাঠে ফিরতে পারবেন রাফিনহা। তবে বিশ্বকাপের দল পরিবর্তনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি খেলতে না পারলে বর্তমান ২৫ সদস্যের দল থেকেই বিকল্প বেছে নিতে হবে।
Total Views:
0