বোমাতঙ্ক জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

আমুদরিয়া নিউজ: মাঝ আকাশে বোমাতঙ্ক ও বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা ঘিরে চাঞ্চল্য। নিরাপত্তার কথা মাথায় রেখে গন্তব্যের পথে না এগিয়ে বিমান ঘুরিয়ে জয়পুরে জরুরি অবতরণ করালেন এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ান AI-2030-এর পাইলট। বুধবার, ১৪ অক্টোবর সকালে এই ঘটনা ঘটে।

বিমানটি নিরাপদে অবতরণের পরই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। অন্য বিমান থেকে আলাদা করে আইসোলেশন বে-তে রাখা হয় সেটিকে। শুরু হয় তল্লাশি। তবে বিমানে সত্যিই কোনও বিস্ফোরক ছিল কি না, কিংবা কীভাবে এই সতর্কবার্তা এল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চালাচ্ছেন সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিকেরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *