সিজেপির দুই নেতার পাঁচ দিনের হেফাজতে

আমুদরিয়া নিউজ: দিল্লির যন্তর মন্তরের বন্ধ ফটক টপকে বিক্ষোভ দেখানোর ঘটনায় কড়া পদক্ষেপ নিল আদালত। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার তাঁদের আদালতে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়। অন্য দিকে, দলের আর এক নেতা অজিঙ্ক্য শিন্ডেকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। অভিযোগ, যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না থাকায় বন্ধ ফটক টপকে ভিতরে ঢোকেন দলের নেতারা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। পাশাপাশি, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও দেওয়া হয়। পরে পুলিশ তাঁদের আটক করে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *