আমুদরিয়া নিউজ: পড়াশোনা আর ঘরের কাজের চাপ সামলাতে সমস্যায় পড়েছিল কেরলের ১৪ বছরের রেম্যা জোসে। সেই সমস্যার সমাধানেই পুরনো সাইকেলের সাহায্যে তৈরি করে ফেলল বিদ্যুৎহীন ওয়াশিং মেশিন। সাইকেলের প্যাডেল ও চেনের মেকানিজমকে ওয়াশিং ড্রামের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্যাডেল করলেই ড্রাম ঘুরবে, ফলে বিদ্যুৎ ছাড়াই কাপড় ধোয়া ও জল ঝরানোর কাজ করা যাবে।
কেরলের মালাপ্পুরমের রেম্যার বাবা ক্যানসারে আক্রান্ত এবং মা অসুস্থ। পরিবারের কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে সে। স্থানীয় অটোমোবাইল ওয়ার্কশপে তৈরি এই মেশিনে খরচ হয়েছে আনুমানিক ২ হাজার টাকা।
Total Views:
0