আমুদরিয়া নিউজ: হোমারের মহাকাব্য ‘ওডিসি’-র যুদ্ধক্লান্ত কাল্পনিক রাজা ওডিসিউস যে প্রাচীন গ্রিকদের কাছে কেবল বিনোদনের মাধ্যম ছিলেন না, তা প্রমাণ করলেন প্রত্নতাত্ত্বিকেরা। ওডিসিউসের জন্মভূমি ইথাকা দ্বীপে এক রহস্যময় আধ্যাত্মিক ‘হিরো কাল্ট’ বা বীর উপাসনা দলের সন্ধান মিলেছে, যারা দীর্ঘ এক হাজার বছর ধরে এই কাল্পনিক চরিত্রটিকে দেবতা জ্ঞানে পুজো করত।
খননকার্যের মাধ্যমে ইথাকা দ্বীপে ওডিসিউসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি প্রাচীন পবিত্র মন্দির এবং তাঁর নাম খোদাই করা প্রাচীন মুদ্রা ও টাইলস উদ্ধার করা হয়েছে। গবেষকদের মতে, খ্রিস্টপূর্ব ৯ম শতাব্দীতে যখন মৌখিক কবিতার মাধ্যমে ওডিসিউসের বীরত্বগাথা প্রচার হতো, তখন থেকেই এই পূজার সূচনা। খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে মহাকাব্যটি লিপিবদ্ধ হওয়ার পর এই কাল্ট উপাসনা আরও গতি পায়।
Total Views:
0