আমুদরিয়া নিউজ: দক্ষিণ কোরিয়ার ইতিহাসের বৃহত্তম বিবাহবিচ্ছেদ মামলায় গেমিং টাইকুন কওন হ্যুক-বিনকে তাঁর প্রাক্তন স্ত্রী লি হ্বা-জিনকে ২.৫৫ ট্রিলিয়ন ওয়ান (প্রায় ১.৮৭ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের সম্পদ হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। কওন দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম ভিডিও গেম সংস্থা ‘স্মাইলগেট’-এর প্রতিষ্ঠাতা, যা প্রথম-ব্যক্তি শ্যুটার গেম ‘ক্রসফায়ার’-এর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত।
আদালতের রায় অনুযায়ী, কওনকে কোম্পানির ৩৫% শেয়ার তাঁর স্ত্রীর নামে স্থানান্তর করতে হবে এবং অতিরিক্ত ৬৫ বিলিয়ন ওয়ান নগদ দিতে হবে। ২০০১ সালে বিয়ের পর স্বামীর কোম্পানিটি দাঁড় করাতে এবং ২০ বছর ধরে সংসার ও সন্তান সামলাতে নিজের অবদানের কথা তুলে ধরে ৫০% শেয়ার দাবি করেছিলেন লি। এই বিপুল অঙ্কের সেটেলমেন্টটি দেশটির পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে ।
Total Views:
0