পুজোর আগেই ৮ বছরের বকেয়া ডিএ, এক কিস্তিতে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি

আমুদরিয়া নিউজ: পুজোর মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আট বছরের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এক কিস্তিতে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২৪ সেপ্টেম্বর অর্থ দফতরের বিজ্ঞপ্তির খবর প্রকাশ্যে এসেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ কর্মীদের বকেয়া ডিএ জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। যাঁদের অবসরের তিন মাস বা তার কম সময় বাকি, তাঁদের ক্ষেত্রেও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

তবে জিপিএফ-এ জমা হওয়া টাকা এখনই তোলা যাবে না। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময় পর্যন্ত এই অর্থের উপর অগ্রিম বা চূড়ান্ত উত্তোলনে বিধিনিষেধ রাখা হয়েছে। একই সঙ্গে ২০১৬-২০১৯ সালের বকেয়া ডিএ-র দেওয়া অর্থও হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে। পুজোর আগে দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটানোর এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *