আমুদরিয়া নিউজ: আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা প্যাকেটজাত অতি-প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনছে। চিপস, কোল্ড ড্রিংকস, নুডলস বা প্রক্রিয়াজাত মাংসের মতো খাবারগুলি স্থূলতা, হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং মানসিক অবসাদের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
সাধারণত পাঁচটির বেশি উপাদান এবং কৃত্রিম সুগন্ধি বা প্রিজারভেটিভ যুক্ত খাবারই এই তালিকার অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, ব্যস্ত জীবনে এই খাবারগুলি পুরোপুরি এড়িয়ে চলা কঠিন হলেও, সুস্থ থাকতে সচেতনভাবে এগুলির ব্যবহার কমানো অত্যন্ত জরুরি। অতিরিক্ত চর্বি, চিনি ও লবণ সমৃদ্ধ এই খাবারগুলির ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের অজান্তেই বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
Total Views:
0