৯০ বছরের জটিল ধাঁধা সমাধান মাত্র ৮৮ ঘণ্টায়! কৃত্রিম বুদ্ধিমত্তার ঐতিহাসিক রেকর্ড

আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ক্ষমতা কত দ্রুত বাড়ছে, তার এক অনন্য প্রমাণ দিল চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই (OpenAI)। মঙ্গলবার তারা জানিয়েছে, প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত এক অত্যন্ত জটিল গাণিতিক সমস্যার সমাধান বের করেছে তাদের নতুন এআই মডেল।

তরল পদার্থের গতিবিধি সংক্রান্ত পদার্থবিজ্ঞানের বিখ্যাত ‘নেভিয়ার-স্টোকস সমীকরণ’-এর একটি অংশ প্রমাণহীন অবস্থায় পড়ে ছিল। ওপেনএআই প্রায় ১০,০০০ স্বয়ংক্রিয় এআই রোবট বা এজেন্টকে কাজে লাগিয়ে মাত্র ৮৮ ঘণ্টায় এর সমাধান খুঁজে পায়। একে বিজ্ঞানের এক নতুন মাইলফলক মনে করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লেম্যাথমেটিক্স ইনস্টিটিউট বা কোনো স্বাধীন গবেষক দল এখনও এই সমাধানের সত্যতা যাচাই করেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *