মণিপুরে বাড়ছে উত্তেজনা, মৃত তিন

আমুদরিয়া নিউজ : মণিপুরে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উখরুল জেলার বিভিন্ন এলাকায় হিংসার ঘটনায় অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। শুক্রবার সকালে মুল্লাম গ্রামের নিকটবর্তী অঞ্চল থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। মৃতদের পরিচয় জানা গিয়েছে এল সিতলহোউ ও পি হাওলাই। অন্যদিকে, সিনাকেইথেই গ্রামের পাশে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান কামজং জেলার বাসিন্দা ২৯ বছরের এক যুবক। স্থানীয়দের দাবি, ভোরবেলা গ্রামে আচমকা গুলি চলতে শুরু করে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। হামলাকারীরা একাধিক বাড়িতে অগ্নিসংযোগও করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *