আমুদরিয়া নিউজ: ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার নির্ধারিত তারিখ ধরে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসএসআর) করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশ জারি করা হয়।
নির্দেশিকা অনুযায়ী, ১২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। দাবি ও আপত্তি জানানোর সময় ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে সেগুলির নিষ্পত্তি করে ২০২৭ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। যেসব রাজ্যে এসআইআর চলছে বা সদ্য শেষ হয়েছে, সেখানে এসএসআরের সময়সূচি পরে ঘোষণা করা হবে বলো জানা গেছে।
Total Views:
1