আমুদরিয়া নিউজ: বুধবার রাজধানীর সীমাপুরী এলাকায় আচমকাই ভেঙে পড়ল পাঁচতলা একটি ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী দল। চলছে জোরকদমে উদ্ধার ও তল্লাশি অভিযান।
উদ্ধারকাজের সুবিধার্থে এলাকা এড়িয়ে চলার আবেদন জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। সীমাপুরী ও সংলগ্ন এলাকায় ব্যাহত যান চলাচল।
Total Views:
0