জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য ফের রাজ্যসভায় প্রস্তাব পেশ বিরোধীদের

আমুদরিয়া নিউজ : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের সরব হল বিরোধী শিবির। শুক্রবার রাজ্যসভায় এ বিষয়ে নতুন করে নোটিস জমা দেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। মোট ৭৩ জন এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ১৩ জন সদস্য রয়েছেন। যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কেউ এতে স্বাক্ষর করেননি, তবু একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা পাশে দাঁড়িয়েছেন। রাজ্যসভার সচিবের কাছে জমা দেওয়া চিঠিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে নির্বাচনী আচরণবিধি চলাকালীন কিছু বিষয়ে নিষ্ক্রিয়তা এবং বিরোধী দলগুলির প্রতি পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *