আমুদরিয়া নিউজ: মণিপুরে কুকি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি বাতিল, হিংসার অবসান ও বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে আগামীকাল, ৩১ অক্টোবর ইম্ফলে মহাসমাবেশের ডাক দিয়েছে একাধিক সংগঠন। কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ইউনাইটেড নাগা কাউন্সিল।
অন্যদিকে, গ্রেফতার তিন কুকির মুক্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন কুকি-জো সম্প্রদায়ের মানুষ। পৃথক প্রশাসনের দাবিও তুলেছে কুকি-জো কাউন্সিল। এদিকে, ছয় নাগা ব্যক্তির হত্যাকাণ্ডে কুকি ন্যাশনাল ফ্রন্টের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন নাগা উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো।
Total Views:
0