ওক্টোবারফেস্টে ‘আপস্কার্টিং’ রুখতে শর্টস বিলি!

আমুদরিয়া নিউজ: জার্মানির মিউনিখে চলমান ঐতিহ্যবাহী ‘ওক্টোবারফেস্ট’ উৎসবে নারীদের গোপন ছবি ও ভিডিও ধারণ বা ‘আপস্কার্টিং’ রোখার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের অন্যতম জনপ্রিয় রাইড ‘টয়ফেলসরাড’ বা ডেভিলস হুইল-এ ঘূর্ণন গতিতে নারীদের স্কার্ট উড়ে যাওয়ার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার আপত্তিকর ভিডিও পোস্ট করছিলেন একদল ভয়ারিস্ট বা বিকৃতমনস্ক মানুষ।
এই চরম আপত্তিকর প্রবণতা রুখতে রাইডের ৮০ বছর বয়সী নারী অপারেটর এলিজাবেথ পোলাতজি নিজের খরচে উৎসবে আসা নারীদের জন্য বিনামূল্যে সাইক্লিং শর্টস বিলি করছেন। জার্মানিতে স্কার্টের নিচে লুকিয়ে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ বেআইনি এবং এর শাস্তি হিসেবে দুই বছরের জেলের বিধান রয়েছে। উৎসব প্রাঙ্গণে এই সাইবার অপরাধ রুখতে পুলিশও বিশেষ সতর্কতামূলক পোস্টার ক্যাম্পেইন চালাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *