রাশিয়ার পরমাণু সুরক্ষা প্রধানকে খুনে ধৃত উজবেকিস্তানের নাগরিক

আমুদরিয়া নিউজ : রাশিয়ার গোয়েন্দা বাহিনী মস্কোতে বোমা বিস্ফোরণে একজন শীর্ষ জেনারেল ও তার সহকারীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকালে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ এবং তার সহকারী ইলিয়া পলিকারপভকে হত্যাকারী হামলায় জড়িত থাকার সন্দেহে উজবেকিস্তানের একজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনের বয়স ২৯ বছর। তাঁকে ইউক্রেন সেনা নিয়োগ করেছে বলে রাশিয়ার দাবি।

৫৪ বছর বয়সী কিরিলোভ ২০১৭ সাল থেকে রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। বোমাটি দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে। এদিকে, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস বা এসবিইউ এর একটি সূত্র মঙ্গলবার আল জাজিরা সংবাদ সংস্থাকে জানিয়ে, যে হামলার পিছনে সংস্থাটি ছিল। ইউক্রেনের পক্ষ থেকে এখনো সরকারিভাবে এ ঘটনায় কোনও মন্তব্য করা হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *