আমুদরিয়া নিউজ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ফিল্ডিংয়ে নজর কাড়লেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ড্যারিল মিচেলকে দুরন্ত ক্ষিপ্রতায় রানআউট করেন রোহিত। অন্য দিকে, এক হাতে অসাধারণ ক্যাচ ধরে নাথান স্মিথকে ফেরান কোহলি। ভারতীয় বোলারদের দাপটে ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। অর্শদীপ সিং চারটি, গুরনুর ব্রার তিনটি এবং অংশুল কাম্বোজ দু’টি উইকেট নেন।
Total Views:
0