আমুদরিয়া নিউজ: ফ্লাইদুবাই বিমানের ককপিটে দুই পাইলটের মারামারি। ছুরিকাঘাতে আহত ভারতীয় ক্যাপ্টেন। সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলগামী বিমানে এই ঘটনায় প্রথমে ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। সতর্ক হয়ে ইসরাইল যুদ্ধবিমানও আকাশে পাঠায়।
পরে জানা যায়, ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের জেরে, একজন অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করেন। আহত পাইলট ভারতীয় নাগরিক স্মিত মাচ্ছার, যিনি ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন। জরুরি অবতরণের পর সৌদি আরবের তাবুকে দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, হামলাকারী পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। তাঁকে সৌদি কর্তৃপক্ষ গ্রেফতার করেছে বলেও দাবি করেন তিনি।
Total Views:
0