শেষ হল লম্বা রিহ্যাব, স্বাভাবিক জীবনে ফিরলেন সুনীতা

আমুদরিয়া নিউজ: নানা প্রতিকূলতার মধ্যে ৯ মাস ধরে মহাকাশে আটকে ছিলেন নাসার দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। মার্চ মাসে তাঁরা ফিরেছেন পৃথিবীতে। তারপরই রিহ্যাবে নিয়ে যাওয়া হয় দু’জনকে। সেখানে মাস দুয়েক থাকার পর এবার পুরোপুরি সুস্থ সুনীতা, বুচ। নিজেরাই সেই খবর জানালেন। মহাকাশ থেকে ফিরেই সঙ্গে সঙ্গে পরিবার-পরিজনদের কাছে ফিরে যাওয়া যায় না। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে দীর্ঘদিন থাকার ফলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনই অজানা ব্যাকটিরিয়া বা রোগ বয়ে আনার ঝুঁকিও থাকে। ফলে মহাকাশচারীদের কিছু দিন নিভৃতবাসে থাকতে হয়। সেখানে ডাক্তারি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যেমন, আগের অবস্থায় ফিরে যেতে চলে শারীরিক প্রশিক্ষণ, কসরত। মার্চ মাসে পৃথিবীতে ফেরার পর এতদিনে সেই পর্ব শেষ হল সুনীতা এবং ব্যারির। সুনীতা জানিয়েছেন, স্বাভাবিক হতে সময় লাগছিল তাঁর। সবসময় ক্লান্তি গ্রাস করছিল। বিশেষ করে, সেরে ওঠার শেষ লগ্নে খুবই কষ্ট হচ্ছিল। এমনিতে সকাল সকাল উঠে পড়ার অভ্য়াস থাকলেও, তা হচ্ছিল না। তবে সপ্তাহ খানেক আগে থেকে ফের চাঙ্গা বোধ করতে শুরু করেন। সুনীতার কথায়, “আবারও সকাল ৪টের সময় উঠে পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। মনে হল, আহা, নিজেকে আবার ফিরে পেলাম।”

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *