ফ্রান্সে শিক্ষা আন্দোলনে রণক্ষেত্র স্কুল চত্বর, গ্রেপ্তার ১৭০০+

আমুদরিয়া নিউজ: শিক্ষার বেহাল দশা এবং অপর্যাপ্ত শিক্ষক নিয়োগের প্রতিবাদে ফ্রান্সে পড়ুয়াদের আন্দোলন এক মারাত্মক রূপ ধারণ করেছে। দেশের ৭০০-এরও বেশি স্কুলে ছাত্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের তীব্র সংঘর্ষ বেঁধেছে।
শ্রেণিকক্ষে মাত্রাতিরিক্ত ভিড় এবং জরাজীর্ণ স্কুল ভবনের সংস্কারের দাবিতে ফরাসি হাইস্কুলের শিক্ষার্থীরা গত সপ্তাহ থেকে প্যারিসে এই আন্দোলন শুরু করে, যা পরবর্তীতে মন্টপেলিয়ার, ন্যান্টস এবং মার্সেই সহ গোটা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলন চলাকালীন রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে ছাত্ররা। ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রী লরেন্ট নুনেস জানিয়েছেন, শুক্রবার একদিনেই ১,৭৪৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন পরিস্থিতিকে ‘জনসাধারণের শান্তিভঙ্গ’ বলে আখ্যা দিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *