আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার নিজের ফোন দেখিয়ে তিনি দাবি করেন, তাঁর ফোনেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে। তবে অভিযোগের পক্ষে কোনও প্রযুক্তিগত প্রমাণ দেখাননি তিনি।
অন্যদিকে, কংগ্রেস নেতা সাম পিত্রোদা এই অভিযোগের সঙ্গে পুরোপুরি সহমত নন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নিজে এ ধরনের কাজ করেন বলে তিনি বিশ্বাস করেন না। তবে নিজের ফোনে আড়ি পাতা, ল্যাপটপে সাইবার হামলা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজরদারির সন্দেহ প্রকাশ করেছেন পিত্রোদা। তাঁর অভিযোগেরও স্বাধীনভাবে কোনও প্রমাণ মেলেনি। এদিকে, রাহুলের অভিযোগকে ভিত্তিহীন বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
Total Views:
1