শিলিগুড়ির ছোট ফাঁপড়িতে ব্রাউন সুগার-সহ গ্রেফতার ১

আমুদরিয়া নিউজ: শিলিগুড়ির আশিঘর ফাঁড়ি এলাকার ছোট ফাঁপড়ি সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার-সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দুবিরুন্নেসা। তিনি ইসলামপুরের রামগঞ্জ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় আগে থেকেই নজরদারি চালাচ্ছিল আশিঘর ফাঁড়ির পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস ও কোথায় তা সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *