আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, সরাসরি বিতর্কে বসলে প্রধানমন্ত্রীর পক্ষে পদে টিকে থাকা কঠিন হবে। কৃষি বিল, ভোট চুরি, এসআইআর, চিন এবং এপস্টাইন প্রসঙ্গের মতো একাধিক বিষয়ে সংসদে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রাহুল।
অন্যদিকে, তাঁর এই চ্যালেঞ্জকে কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, বিতর্কের জন্য সংসদই সবচেয়ে উপযুক্ত মঞ্চ। রাহুলের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস।
Total Views:
0