আমুদরিয়া নিউজ: পাকিস্তানের করাচি বন্দরে প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন ছয় ভারতীয় নাবিক। তাঁদের দ্রুত দেশে ফেরাতে পাকিস্তানের কাছে কনসুলার সহায়তা চাইল ভারত সরকার।
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের আটকে থাকার পিছনে জাহাজের মালিক সংস্থার সঙ্গে বাণিজ্যিক বিবাদ রয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। নতুন কর্মীরা দায়িত্ব না নেওয়া পর্যন্ত পুরনো নাবিকদের জাহাজ ছাড়ার সুযোগ নেই। এদিকে, নাবিকদের পাসপোর্ট বাজেয়াপ্ত ও জাহাজে বিদ্যুৎ সরবরাহ বন্ধের অভিযোগ তুলেছেন তাঁদের পরিবারের সদস্যরা। কবে তাঁরা দেশে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়।
Total Views:
0