আমুদরিয়া নিউজ: দীর্ঘ ২০ বছর পর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফিরতে চলেছে ছাত্রসংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের আগস্টে মাসে ভোটগ্রহণ হবে। তার আগে ১৫ মে-র মধ্যে ছাত্রসংসদের সংবিধান চূড়ান্ত করে কার্যকর করা হবে।
উল্লেখ্য, শেষ বার ২০০৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়েছিল। নির্বাচন ফেরানোর দাবিতে পড়ুয়াদের অনশনের জেরে কর্তৃপক্ষ এই সময়সীমা ঘোষণা করেছে। পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে জারি করা শোকজ় নোটিস, সাসপেনশন ও বহিষ্কারের নির্দেশ প্রত্যাহারের আশ্বাসও দিয়েছে বিশ্ববিদ্যালয়।
Total Views:
0