আমুদরিয়া নিউজ: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তাঁর নতুন সিনেমা ‘গান্ধারী’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান বলিউডের সিনেমার ধরন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শুধু কাজ পাওয়ার জন্য যে কোনও সিনেমায় অভিনয় করতে রাজি নন। এমনকি মজা করে প্রশ্ন করেন, এবার কি তাঁর অবসর নেওয়ার সময় এসেছে?
তাপসীর এই মন্তব্য ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জল্পনা। অনেকের দাবি, নাম না করেও যশ ও কিয়ারা আডবাণীর ‘টক্সিক’ সিনেমাকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন অভিনেত্রী। যদিও তাপসী সরাসরি কোনও সিনেমা বা অভিনেতার নাম নেননি।
Total Views:
0