তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি : মৃত ১১

আমুদরিয়া নিউজ:ইতালির উদ্দেশে রওনা দেওয়া নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও নিখোঁজ ছয়জন। বৃহস্পতিবার ভোরে নৌকাটি তিউনিসিয়া থেকে রওনা হয়েছিল। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, সেনাবাহিনী ও সিভিল প্রোটেকশনের সদস্যরা হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনায় একমাত্র উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ৪৮ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *