আমুদরিয়া নিউজ: শিলিগুড়িতে ভাড়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সাইবার প্রতারণার টাকা লেনদেনের চক্রের সন্ধান পেয়েছে সাইবার ক্রাইম পুলিশ। তদন্তে শহরের একাধিক ব্যাঙ্কে সন্দেহজনক অ্যাকাউন্টের খবর পাওয়া গেছে। অভিযোগ, এজেন্টরা সাধারণ মানুষের অ্যাকাউন্ট সংগ্রহ করে সাইবার প্রতারকদের হাতে দিত এবং বিনিময়ে অ্যাকাউন্ট মালিকদের মাসিক টাকা দেওয়া হত। সম্প্রতি ফুলবাড়ির একটি ব্যাঙ্কে প্রায় ১০টি অ্যাকাউন্টে ৫৪ লক্ষ টাকা এবং শিলিগুড়ির অন্য একটি ব্যাঙ্কে প্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। এজেন্টদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
Total Views:
0