আমুদরিয়া নিউজ: বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের আজ ১০০তম জন্মবার্ষিকী। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর অরুণ কুমার চট্টোপাধ্যায় নামে জন্ম নেওয়া এই অভিনেতা অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন।
সুচিত্রা সেনের সঙ্গে তাঁর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয়। ‘সপ্তপদী’, ‘হারানো সুর’, ‘সাগরিকা’র পাশাপাশি ‘নায়ক’, ‘চিড়িয়াখানা’র মতো ছবিতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ১৯৮০ সালে প্রয়াত হলেও আজও তাঁর জনপ্রিয়তা অমলিন। জন্মশতবর্ষে অনুরাগীরা শ্রদ্ধায় স্মরণ করছে মহানায়ককে।
Total Views:
0