আমুদরিয়া নিউজ: একই দিনে দুর্নীতির দুটি পৃথক অভিযান চালিয়ে সাফল্য পেল রাজ্যের দুর্নীতি দমন শাখা (ACB)। হাওড়ায় সরকারি আধিকারিকদের নাম করে গাড়ি ও লরি থেকে UPI-এর মাধ্যমে তোলাবাজির অভিযোগে সঞ্জীব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই চক্রে কোনও ট্রাফিক পুলিশকর্তা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার নামে ৩ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক ল্যাব কর্মীকে গ্রেফতার করেছে ACB।
Total Views:
0