বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর

#NarendraModi #BrigadeRally #KolkataNews #BengalPolitics #SecurityAlert #WestBengalNews

আমুদরিয়া নিউজ : বিধানসভা ভোটের আগে বাংলায় রাজনৈতিক তৎপরতা বাড়তেই এবার কলকাতায় আসছেন Narendra Modiশনিবার ঐতিহাসিক Brigade Parade Groundএকটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া করা হয়েছে যে সভাস্থল আশপাশের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে, ফলে ওই এলাকায় কোনও ড্রোন ওড়ানো যাবে না।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গোটা অনুষ্ঠানকে ঘিরে মোতায়েন করা হবে প্রায় তিন হাজার নিরাপত্তারক্ষী। শুক্রবার নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখেন বিজেপি নেতৃত্ব। শনিবার সকাল থেকেই ব্রিগেড সংলগ্ন এলাকায় থাকবে কড়া নজরদারি। চার থেকে পাঁচটি সেক্টরে ভাগ করে প্রত্যেকটির দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী মিছিলের রাস্তায় বসানো হয়েছে প্রায় ৫০টি পিকেট এবং সর্বত্র লাগানো হয়েছে সিসিটিভি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণও রাখা হবে অত্যন্ত কড়া।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *