কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা! মৃত্যু নাবালিকার!

আমুদরিয়া নিউজ: কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ দিনই বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকার।  ঘটনাটি ঘটে কালীগঞ্জের মেলেন্দি এলাকায়।  এদিন জয় নিশ্চিত হতেই তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে কেউ বা কারা বোমা ছোড়ে। সেই সময় ওখান দিয়ে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। বোমার আঘাতে আহত হয় ওই সে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় নাবালিকার। জানা গিয়েছে, মৃতের নাম তামান্না খাতুন। সে চতুর্থ শ্রেণির পড়ুয়া।  ঘটনায় দুঃখপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনও।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *