আমুদরিয়া নিউজ: বিরোধীদের আক্রমণের জবাবে রবিবার চণ্ডীগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন এবং থাকবেন। একই দিনে দিল্লিতে প্রকাশ্যে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘লাল হিট জনতা পার্টি’। দলের সভাপতি অয়ন ভাটনাগর বিরোধী জোটকে আক্রমণ করে অভিযোগ করেন, এসআইআর-বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করতে চাইছে তারা। তাঁর দাবি, মোদীকে ক্ষমতাচ্যুত করাই বিরোধীদের লক্ষ্য।
ভাটনাগরের বক্তব্য, গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যেই এই দল গঠন করা হয়েছে। তবে বিজেপির সঙ্গে দলটির সম্পর্ক নিয়ে জল্পনা থাকলেও তার কোনও স্পষ্ট প্রমাণ মেলেনি। গত ১৯ অক্টোবর দল গঠনের ঘোষণা করেছিলেন ভাটনাগর। তাঁর দাবি, দলটি নির্বাচনে অংশ নেবে না।
Total Views:
0