আমুদরিয়া নিউজ : বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শেখ হাবিব দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শনিবার উলুবেড়িয়া কলেজের সামনে এক অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে তিনি দলীয় পতাকা হাতে নেন। হাবিবের অভিযোগ, হুমায়ুন কবীর মুসলিম সমাজকে বিভ্রান্ত করছেন এবং গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই মতবিরোধ বাড়ছিল বলেও জানান তিনি। প্রায় ৮০ জন প্রার্থী ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন।