যুবসাথী নিয়ে নতুন নির্দেশ মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ : যুব সাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশিকা। চলতি মাস থেকেই যুবসাথী প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে অনেকেরি দাবি মেসেজ পাওয়া সত্বেও অ্যাকাউন্টে ঢোকেনি এক টাকাও। সে কারণেই বৃহস্পতিবার নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রীর নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব উপভোক্তাদের সমস্যার সমাধান করার। সাংবাদিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানান আর কয়েকদিন পরই রাজ্যে নির্বাচন, তার আগেই শেষ করতে হবে সমস্ত প্রকল্পের কাজ। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছরই ২১ থেকে ৪০ বছর বয়সে যুবকরা পাবেন এই টাকা। তারপরও যদি কেউ বেকার থাকেন সে ক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *