নবান্নের নির্দেশে ছুটির দিনেও অফিস

আমুদরিয়া নিউজ  : নবান্নের নতুন নির্দেশ অনুযায়ী, এবার থেকে জরুরি সরকারি কাজের প্রয়োজনে ছুটির দিনেও অফিসে উপস্থিত থাকতে হতে পারে কর্মীদের। শনি, রবি বা অন্যান্য সরকারি ছুটির দিনে যদি বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা কাজ করেন, তাহলে তাঁদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট শাখার কর্মীদেরও রোস্টার অনুযায়ী পালাক্রমে অফিসে আসতে হবে। প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি শাখাকে ন্যূনতম কর্মী উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং ভবিষ্যতে জেলা, মহকুমা ও ব্লক স্তরের সরকারি দফতরেও একই ধরনের ব্যবস্থা চালু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *