আমুদরিয়া নিউজ:উত্তর কলকাতার শ্যামবাজারে একটি গার্লস স্কুলের হস্টেলের ২৫ জন ছাত্রী তীব্র জ্বর, পেটে যন্ত্রণা ও বমির উপসর্গ নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
খাবার বা পানীয় জল থেকে ফুড পয়জনিং, নাকি অন্য কোনও সংক্রমণের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে তা এখনও নিশ্চিত হয়নি। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় রাতে হাসপাতালে গিয়ে ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। বর্তমানে সমস্ত ছাত্রী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
Total Views:
0