আর জি কর দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট, অভিযুক্ত তিন

আমুদরিয়া নিউজ : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতার বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে। ইডির অভিযোগ, হাসপাতালের বিভিন্ন কাজের নামে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। সরকারি তহবিল অপব্যবহার করে ভুয়ো বিল ও বেআইনি লেনদেনের মাধ্যমে অর্থ তছরুপ করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

এই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য দুজন হলেন সন্দীপের সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরা। ইতিমধ্যেই অভিযুক্তরা গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন। ইডি জানিয়েছে, মানি লন্ডারিং আইনে এই মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনে আরও চার্জশিট জমা দেওয়া হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *