ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা

আমুদরিয়া নিউজ :ভেনেজুয়েলায় ২৪ জুন পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এই বিপর্যয়ের মধ্যেই আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেজো বড় ব্যক্তিগত সংকটে পড়েছেন। কোপা ভেনেজুয়েলার প্রস্তুতির জন্য তিনি কারাকাসে থাকলেও, লা গুয়াইরায় থাকা তাঁর বাড়ি ধসে পড়ে। সেই ঘটনায় তাঁর স্ত্রী ইয়ানিনা মারানিল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনোহা নিখোঁজ রয়েছেন।

পরিবারের কোনও খোঁজ না পেয়ে ট্রেজো ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়ে সবার কাছে সাহায্যের আবেদন জানান। তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তাঁর পরিবারের নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছেন।

৩৮ বছর বয়সী ডিফেন্ডার লুকাস ট্রেজো বর্তমানে ভেনেজুয়েলার সেগুন্দা ডিভিশনের ক্লাব মারিতিমোর হয়ে খেলেন। এর আগে তিনি ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, মেক্সিকো ও ইউরোপের একাধিক ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন বলে জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *