পুলিশকে কড়া নির্দেশ শঙ্কর ঘোষের

আমুদরিয়া নিউজ  : বিধানসভার বাজেট অধিবেশন শেষে শিলিগুড়িতে ফিরে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বর্ষাকালীন পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তোলাবাজি, গুন্ডামি, জমি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ শোনার পর তিনি সরাসরি আশিঘর পুলিশ ফাঁড়িতে যান। সেখানে পুলিশ আধিকারিকদের উদ্দেশে তিনি অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে বলেন, “ব্যবস্থা নিন, আমাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়। আবার আসতে হলে কী হবে, আমিও জানি না।” পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন এবং বর্ষার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের সংস্কার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *