আমুদরিয়া নিউজ:SSC-র গ্রুপ ‘সি’ ও ‘ডি’ নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে ইডি। অভিযোগ, গ্রুপ ‘সি’ পদে ১৫-১৬ লাখ এবং গ্রুপ ‘ডি’ পদে ১০-১২ লাখ টাকা পর্যন্ত নেওয়া হত। ইডির দাবি, এই দুর্নীতির অঙ্ক প্রায় ৬৩০ কোটি টাকা এবং এর সঙ্গে দালাল থেকে প্রভাবশালী ব্যক্তিদের একটি বড় নেটওয়ার্ক যুক্ত ছিল। চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে।
Total Views:
0