আজই শিখুন ঘরেই নরম ও ফ্লাফি ইডলি বানানোর উপায়

আমুদরিয়া নিউজ  : ইডলি দক্ষিণ ভারতের জনপ্রিয় ও বিশ্বজোড়া খ্যাত খাবার।  বাড়িতে নরম ও স্পঞ্জি ইডলি বানাতে চাল ও ডালের সঠিক অনুপাত (২:১), সঙ্গে সামান্য মেথি এবং সঠিকভাবে ফার্মেন্টেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপকরণ: ইডলি চাল২ কাপ ,১ কাপ বিউলির ডাল, ১/২ চামচ মেথি বীজ, নুন ও প্রয়োজনমতো জল।

চাল ও ডাল আলাদা করে ধুয়ে ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রেখে আগে ডাল, তারপর সামান্য দানাদার করে চাল বেটে নিন। এরপর দুটো মিশিয়ে নুন দিয়ে ভালোভাবে ফেটালে ব্যাটার তৈরি  এবং তা সহজে ফুলে উঠবে।

ব্যাটার ৮–১২ ঘণ্টা গরম জায়গায় রেখে  ফুলে উঠলেই  ইডলি স্ট্যান্ডে ঢেলে ১০–১২ মিনিট ভাপে রান্না করুন এবং নামানোর আগে একটু অপেক্ষা করুন। ঘি, নারকেল চাটনি বা সাম্বরের সঙ্গে পরিবেশন করুন।  ব্যাটার অতিরিক্ত স্টিম না করলেই  ইডলি নরম থাকবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *