প্রতিদিনের এই সহজ অভ্যাসেই বাঁচবে ৪০% গ্যাস

আমুদরিয়া নিউজ :যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সমস্যা  দেখা দিয়েছে। যার ফলে  এলপিজি গ্যাসের দাম বেড়েছে। গ্যাস বুকিংয়েও নতুন নিয়ম চালু হয়েছে।  মধ্যবিত্ত পরিবারগুলো এখন গ্যাস বাঁচানোর দিকে বেশি নজর  দিচ্ছে ।একটি সিলিন্ডার বেশি দিন ব্যবহার করার চেষ্টা করছে। এই অবস্থায় গ্যাসের খরচ কমানোর উপায় খোঁজা জরুরি হয়ে উঠেছে।

কিছু ছোট অভ্যাস বদলালেই গ্যাস বাঁচানো  সম্ভব। অনেক সময় অজান্তেই রান্নার সময় গ্যাস নষ্ট হয়, বিশেষ করে সবকিছু আগে থেকে প্রস্তুত না থাকলে। তাই রান্না শুরু করার আগে সব উপকরণ  রেডি রাখতে হবে।

মোটা তলার হাঁড়ি-কড়াই তাপ বেশি ধরে রাখে, ফলে গ্যাস কম লাগে। ঢাকনা দিয়ে রান্না করা এবং চড়া আঁচের বদলে মাঝারি বা কম আঁচ ব্যবহার করলেও গ্যাসের খরচ অনেকটাই কমানো সম্ভব।

প্রেশার কুকারে রান্না করলে কম সময়ে খাবার তৈরি হয় । যাতে  প্রায় ৩০–৪০% গ্যাস সাশ্রয় সম্ভব। রান্নার সময় বারবার ঢাকনা খুললে তাপ বেরিয়ে যায়, ফলে বেশি সময় লাগে ও  গ্যাস খরচ হয়—তাই তা এড়িয়ে চলাই ভালো।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *