সকালের সহজ জলখাবার ডিমের পিঙ্গার, জেনে নিন রেসিপি

আমুদরিয়া নিউজ : সকাল সকাল চটজলদি জলখাবার তৈরি করতে এই রেসিপির কোন বিকল্প নেই। একবার বানিয়ে দেখবেন নাকি?

আসুন জেনে নেই সহজ পদ্ধতি: প্রথমে একটি পাত্রে আটা/ময়দা, নুন, চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিন। এরপর অল্প অল্প গরম জল দিয়ে একটি নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি বেলন দিয়ে পরোটার মতো বেলে নিন। পরোটার ওপর সামান্য পেঁয়াজ কুচি ছড়িয়ে আবার হালকা করে বেলে নিন।

অন্য একটি পাত্রে বেসন, ডিম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা ও নুন দিয়ে ভালো করে ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করুন। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য তেল বা বাটার গরম করে পরোটাটি দিন। ওপর থেকে ২ চামচ বেসনের ব্যাটার ছড়িয়ে দিন। এরপর আঁচ কমিয়ে দু’পিঠ ভালো করে সোনালি করে ভেজে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের ফিঙ্গার!

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *