আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে বাসে ওআরএস ভেবে ঘাসনাশক পান করে ৯ তৃণমূল কর্মী অসুস্থ হন। তাদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাসের যাত্রী ও চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তরা এখন বিপদ্মুক্ত ।