আমুদরিয়া নিউজ: শিক্ষক দিবসের রেশ কাটতে না কাটতেই রাজ্যের দুই প্রান্তে শিক্ষক নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। জলপাইগুড়ি জেলা স্কুলে খাওয়াদাওয়া সংক্রান্ত বিবাদের জেরে দশম শ্রেণির কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। আহত প্রধানশিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গার্লস হাইস্কুলে এক ছাত্রীর দিদির বিরুদ্ধে শিক্ষিকাকে মারধর ও ইট দিয়ে হামলার চেষ্টা করার অভিযোগ উঠেছে। পরপর এই দুই পৃথক ঘটনায় শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Total Views:
0