আমুদরিয়া নিউজ:শালবনিতে জমি দুর্নীতির মামলায় সিআইডির নোটিস পেয়ে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। আজ সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের সামান্য আগেই ভবানী ভবনে পৌঁছান তিনি।
শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির একটি মামলায় সুমিত রায়ের নাম জড়ানোর পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। নিম্ন ও উচ্চ আদালতে আগাম জামিনের আর্জি খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের নির্দেশে বর্তমানে তাঁর গ্রেফতারে সাময়িক স্থগিতাদেশ থাকলেও, তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ সিআইডির মুখোমুখি হলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য মামলাগুলিতে আইনি জট এখনও সম্পূর্ণ কাটেনি।